Image
Image
Image
শেখা, ভাগ করে নেয়া এবং উদ্ভাবন করা পিডিএফ প্রিন্ট কর ইমেল

শেখা, ভাগ করে নেয়া এবং উদ্ভাবন করা

সিএলপি-র পথপ্রদর্শনকারী ভূমিকার নমুনা পাওয়া যাবে তার প্রধান দুটি কাজ সম্পত্তি হস্তান্তর কর্মসূচী এবং প্রতিটি পরিবার ধরে ধরে এগোনোর মাধ্যমে। সিএলপি-র গত কয়েক বছর সাফল্য এবং পারিবারিক স্তরে প্রতিফলিত প্রভাবের পর, সিএলপিকে বর্তমানে অনেকেই অন্যান্য উন্নয়ন কর্মসূচীর আদর্শ হিসেবে গণ্য করছে। অবশ্য সিএলপি অন্যান্য কর্মসূচী থেকেও শিক্ষা গ্রহণ এবং সারা বিশ্বের দাতাগোষ্ঠী ও দারিদ্র্য বিমোচন সংস্হার সঙ্গে তার শিক্ষা ভাগ করার ব্যাপারে দায়বদ্ধ।

প্রতি পরিবার ধরে ধরে  এগোনোর অর্থ হচ্ছে সিএলপি মূল সুবিধাভোগী পরিবার গুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণাধীন রাখতে পারছে। গত আঠারো মাস ধরে সব মূল সুবিধাভোগী পরিবারের মাসিক আয় এবং ব্যয় প্রবণতা বা অভ্যাসের দিকে সিএলপি নজর রাখছে। আর সেই সঙ্গে সিএলপি-র অন্য কিছু গবেষণায় দেখা গেছে যে সুবিধাভোগীদের সম্পত্তি ও আয় বৃদ্ধি পেয়েছে, এবং মৌসুমী খাদ্য অনিরাপত্তা ও পরিবেশগত বিপর্যয় জনিত বিপন্নতা হ্রাস পেয়েছে। সত্যিকার অর্থে, সুবিধাভোগীরা তাদের বিনিয়োগ মূলধন, যৌতুকের দাবি মেটাতে এবং বিলাস সামগ্রী কিনে খরচ করবে; এই মর্মে প্রথম দিকে যে আন্তর্জাতিক উদ্বেগ ছিল তা অমূলক প্রতিপন্ন হয়েছে।

সিএলপি'র কর্মকাণ্ড সম্পর্কে আরো জানতে অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইটের প্রকাশনা-অংশ দেখুন, যা বিভিন্ন প্রতিবেদন সহযোগে প্রতিমাসে হালনাগাদ করা হয়। আমাদের কাজ এবং গবেষণা সম্পর্কে আরো জানতে চাইলে নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন।