Image
Image
Image
Image
Image
Image
Image
অপরিহার্য অবকাঠামো নির্মাণ পিডিএফ প্রিন্ট কর ইমেল

সিএলপি-র অবকাঠামো উন্নয়ন প্রকল্পের লক্ষ্য হচ্ছে মূলভূখণ্ড ও চর অঞ্চলের অন্তত ১১০,০০০ পরিবারের জন্যে বসবাসের একটি নিরাপদ স্হান, পরিষ্কার পানি ও স্বাস্হ্যসম্মত পায়খানার ব্যবস্হা করা। পরিবারগুলোর জন্যে এই মৌলিক স্যানিটেশন এবং পরিষ্কার পানির ব্যবস্হা করা, মূল সুবিধাভোগীদের জন্যে হাতে-নেয়া সিএলপি-র সমগ্র কর্মকান্ডের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।

বসতভিটা উঁচু করা

প্রায় প্রতি বছরই, সাধারণত জুনের শেষের দিকে, বর্ষাকাল থেকে শুরু হওয়া বন্যার পানিতে বাংলাদেশের নিম্নাঞ্চলীয় চরগুলো প্লাবিত হয়। সে-সময় মানুষ বাধ্য হয় তাদের বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে অথবা তাদের ডুবে যাওয়া বাড়িঘরের ছাদে বাস করতে। এর প্রতিরোধকল্পে সিএলপি নির্বাচিত কিছু পরিবারের বসতভিটা বন্যার পানির সর্বোচ্চ স্তরের চাইতে ও ৬০ সেমি উঁচু করার পরিকল্পনা নিয়েছে (নীচের ডায়াগ্রাম দেখুন) তার ফলে বন্যার মৌসুমেও পরিবারগুলো ও তাদের গবাদিপশুর জন্যে নিরাপদ জায়গার ব্যবস্হা করতে পারবে, তাদের বসতভিটায় উদ্যানপালন বিষয়ক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারবে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, নিজেদের বাড়ি-ঘরেই থাকতে পারবে, সেখান থেকে তাদেরকে অন্যত্র সরে যেতে হবে না।

Raised Plinth

ভিটা তৈরি জন্যে, বসতভিটার কাছের কোনো জায়গায় গর্ত খুঁড়ে সেই মাটি নিয়ে তা দিয়ে নিরাপদ ভিটা তৈরির উদ্দেশ্যে প্রথমে তা জমাট বাঁধানো হয়। বসতভিটা গুলোকে ক্ষয় বা নদীভাঙন আর প্লাবন থেকে রক্ষা করতে পরিবারগুলোকেও উদ্বুদ্ধ করা হয় সেখানে চারা গাছ ও ভেতিভার  ঘাস রোপণ করতে। বসতভিটা উঁচু করার এই কাজটি গুচ্ছাকারে  করা হয়, যার ফলে মূল সুবিধাভোগী এবং অন্যান্য পরিবার গুলোও এই সুবিধা ভোগ করতে পারে। নিরলস প্রচেষ্টা দিয়ে অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত কর্মসূচীর মাধ্যমে সিএলপি ৬৫ হাজারেরও বেশি বসতভিটা উঁচু করেছে। বসতভিটা উঁচু করার  কার্যকারিতা সম্পর্কে সাক্ষাৎ প্রমাণ পাওয়া গিয়েছিল ২০০৭ সালের উপর্যুপরি বন্যার সময়, যখন এসব ভিটা  অনেক চরবাসী পরিবারকে আশ্রয় এবং নিরাপত্তা দিতে সক্ষম হয়েছিল।

নিরাপদ পানীয় জলের সংস্হান নিশ্চিত করা

বসতভিটা উঁচু করার পাশাপাশি সিএলপি'র লক্ষ্য, পরিবারগুলো যাতে একটি অগভীর নলকূপ ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা (মোটামুটিভাবে, আটটি পরিবার একটি টিউবওয়েল ব্যবহার করে)। এই টিউবওয়েলগুলো উঁচু করা ভিটার ওপর বসানো হয়, ফলে বন্যার সময় সেগুলোর পানি দূষিত হয়ে পড়ে না এবং তাতে করে পরিবারগুলোর সারা বছর পরিষ্কার পানি পাওয়া নিশ্চিত হয়। যেসব পরিবার তাদের বসতভিটা উঁচু হওয়ার অপেক্ষায় রয়েছে অথবা তখনো কোনো টিউবওয়েল ব্যবহাররের সুযোগ পাচ্ছে না তাদেরকে সিএলপি বন্যার সময় পানি বিশুদ্ধ করার বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং সেগুলো কীভাবে ব্যবহার করা হয় সেজন্যে প্রশিক্ষণ প্রদান করে। বিগত ২০০৭ সালের ভয়াবহ বন্যার সময়, পরিষ্কার পানি ব্যবহারের সুযোগ হতে বঞ্চিত পরিবারগুলোকে সিএলপি ১০ লক্ষ ৯০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়েছে।

উঁচু-করা কোনো বসতভিটাতে বসবাসকারী প্রতিটি পরিবারকে একটি স্বাস'সম্মত পায়খানা ব্যবহারের বন্দোবস্ত করে দেয়া হয়। বেশির  ভাগ পরিবারই তাদের জন্যে একটি আলাদা স্বাস্হ্যসম্মত পায়খানা পায়, তাবে সেটি অন্য পরিবারের কাছাকাছি হলে পরিবারের সদস্যরা সেটি যৌথভাবে ব্যবহার করে। চরাঞ্চলে বাসকারী পরিবারগুলোকে সিএলপি প্রায় ৪৫,০০০ স্বাস'সম্মত পায়খানার ব্যবস্হা করে দিয়েছে।  স্যানিটেশন বিষয়ক আচরণের উন্নতি বিধানের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ একটি উপাদান মাত্র। সিএলপি'র সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সব পরিবারকে স্বাস্হ্যবিধি এবং স্যানিটেশন চর্চার গুরুত্ব সম্পর্কে শিক্ষাদান করা হয়।

জনগোষ্ঠীর জন্যে একটি নিরাপদ পরিবেশ

প্রতি পরিবারভিত্তিক এই সহায়তার পাশাপাশি, জনগোষ্ঠী ভিত্তিক অবকাঠামোর জন্যে উপজেলা উদ্যোগী তহবিল অর্থের সংস্হান করে। এর মধ্যে রয়েছে নর্দমা খনন এবং চলাচলের কাঁচা রাস্তা তৈরি, স্কুল, মসজিদ এবং কবরস্হান বন্যার পানির সর্বোচ্চ স্তরের চাইতে উঁচুতে স্হাপন করা।