Image
Image
Image
Image
Image
Image
Image
Image
Image
আমাদের কার্যপ্রণালী পিডিএফ প্রিন্ট কর
যমুনার চরাঞ্চলে উল্লেখযোগ্যভাবে দারিদ্র্য হ্রাস করতে হলে সিএলপি-কে যথেষ্ট পরিশ্রম করতে হবে। আমাদের কর্ম এলাকায় প্রায় ৩০ লক্ষ ৫০ হাজার লোকের বসবাস, যাদের অনেকেই চরম দরিদ্র।

সিএলপি-র কার্যপ্রণালী হচ্ছে, এসমস্ত কর্মকাণ্ড চরাঞ্চলে বসবাসরত 'মূল সুবিধাভোগী' নামে পরিচিত ৫৫,০০০ হতদরিদ্র পরিবারের প্রায় ২২০,০০০ মানুষকে কেন্দ্র ক'রে পরিচালিত করা। এসব পরিবারকে এককালীন বিনিয়োগ মূলধন হস্তান্তর করা হয় (যার পরিমাণ বর্তমানে ১৭,০০০ টাকা), তার সঙ্গে থাকে সামাজিক, জীবিকা আর বাজার উন্নয়নের যোগান ও পরিবার প্রতি আরো ১০,০০ টাকার সমপরিমাণের একটি প্রশিক্ষণের প্যাকেজ। সাধারণতঃ কোনো পরিবার তার বসতভিটা বন্যায় প্লাবিত হওয়ার সর্বোচ্চ স্তরের চাইতে উঁচু করার পরই, সেই পরিবারের কাছে  বিনিয়োগ মূলধন হস্তান্তর করা হয়। সেই সঙ্গে পরিবারটিকে একটি স্যানিটারি পায়খানা দেয়া হয়, তাছাড়া পরিবারটি যাতে পরিষ্কার পানি পেতে পারে তার ব্যবস্হা করা হয় এবং বন্যার সময় পরিবারটির জন্যে বহনযোগ্য পানির বিশেষ ব্যবস্হা করা হয়।

সিএলপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই ব্যাপক 'পরিবারভিত্তিক' কর্ম-পদ্ধতি চরম দরিদ্র পরিবারগুলোকে দারিদ্র্য হতে রক্ষা করার জন্যে অত্যন্ত জরুরি। বিনিয়োগ সম্পত্তি হস্তান্তরের জন্যে সবচাইতে দরিদ্র পরিবাগুলোকেই যাতে নির্বাচন করা হয় তা নিশ্চিত করার জন্যে সিএলপি-র রয়েছে একটি কঠোর, সুবিধাভোগী চিহ্নিহ্নত করণ কর্মকৌশল বা পরিকল্পনা। স্বচ্ছ নির্বাচন মানদণ্ড (প্রথমত সম্পত্তি ও ভূমিহীন পরিবার) এবং নির্বাচিত পরিবারগুলোর অন্ততপক্ষে ৫ শতাংশের সিএলপি ব্যবস্হাপনা দল কর্তৃক যাচাইকরণ এই পরিকল্পনার একটি অংশ। এভাবে  প্রায় ২,৭৫০টি পরিবারকে সরাসরি যাচাই করা হয়েছে। সিএলপি নিশ্চিত যে এই যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে চরবাসীদের  মধ্যে দরিদ্রতম পরিবারগুলোই কেবল এই কর্মসূচীর সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হয়েছে।

সিএলপি-র প্রধান উপাদান হচ্ছে অবকাঠামো'র ব্যবস্হা করা, সম্পত্তি নির্মাণ ও জীবিকা, সামাজিক উন্নয়নে উৎসাহপ্রদান, সামাজিক নিরাপত্তা প্রদান এবং ব্যবসা উদ্যোগের প্রসার ঘটানো। সমপ্রতি সিএলপি প্রাথমিকভাবে স্বাস্হ্য এবং শিক্ষা প্রকল্প চালু করেছে।

একদিকে যেমন ৫৫,০০০ মূল সুবিধাভোগীদের সবাই শেষ পর্যন্ত পুরো সিএলপি প্যাকেজ লাভ করবে, তেমনি সিএলপি'র ভবিষ্যৎ সুবিধাভোগকারীরা এবং অন্যান্য দরিদ্র পরিবার গুলোকেও  কয়েক ধরনের স্বল্প মেয়াদী সামাজিক সুরক্ষা দেয়া হবে। এসবের মধ্যে রয়েছে নদীভাঙন অনুদান, নিরাপত্তা বেষ্টনী অনুদান,  এবং মঙ্গার সময় কাজের বিনিময়ে নগদ টাকা প্রদান। তাছাড়া, ১০ লক্ষ লোকের বসতভিটা উঁচু করা, ক্ষুদ্র ঋণ, ব্যক্তিগত খাতের গবাদি পশুর সেবা এবং স্বাস্হ্যসেবা সহ বিভিন্ন ধরনের সেবা ও সহায়তা লাভ করতে পারে তার ব্যবস্হা করা হয়। নিচের ছকে আমাদের সুবিধাভোগী এবং তারা যে সহায়তা পেয়ে থাকে তা সংক্ষিপ্তাকারে দেয়া হলো:

 

সিএলপি-র মূল সুবিধাভোগী

সিএলপি-ও সমস্ত সুবিধাভোগী

সুবিধাভোগীর সংখ্যা :

অন্তত ৫৫,০০০ পরিবার

আনুমানিক দশ লক্ষ লোক পর্যন্ত

ভৌগলিক এলাকা:

যমুনার উত্তরাঞ্চলের পাঁচটি জেলার কেবল নির্বাচিত চরে বসবাস করে

যমুনার উত্তরাঞ্চলের পাঁচটি জেলার সমস্ত কর্ম এলাকায়  বসবাস করে

চিহ্নিহ্নত করণ :

পরিবার : কঠোর মানদণ্ড ব্যবহার ক'রে সরাসরি সিএলপি কর্তৃক চিহ্নিত বৈশিষ্টের মাধ্যমে  চিহ্নিহ্নত করা হয়। 

নির্বাচনের প্রধান মানদণ্ড: ভূমি ও সম্পত্তিহীনতা

জনগোষ্ঠী: নমুনা সংগ্রহ কর্মকাণ্ডের মাধ্যমে সিএলপি কর্তৃক অপ্রত্যক্ষ  চিহ্নিহ্নত করণ।

সহায়তার ধরন:

অনুদান

মিশ্র

প্রদত্ত সহায়তা:

৫৫,০০০ পরিবারের সব ক'টিকে দেয়া অনুদান:

  • বিনিয়োগ মূলধন হস্তান্তর
  • মাসিক বৃত্তি
  • কৃষির যোগান
  • জীবিকা সংক্রান্ত প্রশিক্ষণ
  • গবাদি পশুর প্রতিষেধক
  • বসতভিটা উঁচু করা
  • স্যানিটারি ল্যাট্রিন
  • অগভীর নলকূপ ব্যবহারের ব্যবস্হা
  • দল গঠন
  • সামাজিক উন্নয়ন কারিকুলাম
  • স্বাস্হ্য পরিসেবার জন্যে ভাউচার প্রবর্তন
  • বসতভিটার উদ্যান বা বাগানের যোগান ও প্রশিক্ষণ
  • কোনো কোনো পরিবারকে এমন কিছু সুবিধাও দেয়া হয়ে থাকে যেগুলো আমূল সুবিধাভোগীদেরকে দেয়া হয়।

পরিবারগুলো নিুলিখিত সুবিধাগুলোর মধ্যে অন্তত একটি সুবিধা দেয়া হয়:

  • প্রাতিষ্ঠানিক ক্ষুদ্র ঋণ ব্যবহার
  • গ্রামীণ সঞ্চয় ও ঋণ সংঢ়ের সদস্যপদ
  • উৎপাদনমুখী দক্ষতা এবং সরবরাহকারী ও ক্রেতাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন
  • কাজের বিনিময়ে নগদ অর্থ ভিত্তিক কর্মসংস্হান
  • বাস'ভিটার ভিত্তি উঁচু করণ
  • স্যানিটারি ল্যাট্রিন
  • বসতভিটাতে উদ্যান বা বাগানের যোগান ও প্রশিক্ষণ
  • অগভীর নলকূপ ব্যবহারের ব্যবস্হা
  • ব্যক্তিগত খাতের গবাদি পশুর সেবা (প্যারাভেট) পাওয়ার ব্যবস্হা
  • সামাজিক পরিচর্যার সুবিধা পাওযার ব্যবস্হা (স্বাস্হ্য, শিক্ষা এবং সুশাসন সংক্রান্ত বিকাশমান কর্মসূচী)

বাংলাদেশের চর দারিদ্র বিমোচনে ৫ কোটি পাউন্ড স্টার্লিং অর্থায়নকৃত সিএলপি ডিএফআইডি-বাংলাদেশের পোর্টফোলিও কর্মকান্ডের সবচাইতে বড় কর্মসূচী।  সিএলপি তার বেশিরভাগ কর্মকাণ্ডই সনীয় এনজিও সহযোগীসমূহ বা সিএলপি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সমূহ বা আইএমও-র মাধ্যমে পরিচালনা করে। সিএলপি পরিচালিত হয় ম্যাক্সওয়েল স্ট্যাম্প পিএলসি-র মাধ্যমে।